Our School

Thursday, March 16, 2017

ভারি স্কুল ব্যাগ নিষিদ্ধ করেছে বাংলাদেশের হাইকোর্ট-

প্রাথমিক স্কুল পড়ুয়া শিশুর স্কুল ব্যাগ তার শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হতে পারবে না।
বুধবার এমন রায় দিয়েছে হাইকোর্ট।

ছয় মাসের মধ্যে এ ব্যাপারে একটি আইন করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলো এই নির্দেশনা মানছে কিনা, সেজন্য সরকারকে নজরদারি করতে বলেছে হাইকোর্ট।

গত বছর করা একটি রিটের শুনানির পর এমন রায় এলো।
যে তিন আইনজীবী রিটি মামলাটি করেছিলেন, তাদের একজন জিয়াউল হক বিবিসিকে বলেন, “আমার নিজেরও বাচ্চা আছে…যে পরিমাণ বই শিশুদের ওপর চাপিয়ে দেওয়া হচেছ, তাতে তাদের শারীরিক সমস্যা হচেছ। আমরা সেটা বোধ করেছি এবং আদালতে গেছি।”

ঢাকার শিশু বিশেষজ্ঞ ডা: তাহমিনা বেগম বিবিসিকে বলেন, “শিশুদের হাড় বাড়ন্ত, ফলে নিয়মিত ভারি বস্তু বহন করলে তাদের হাড়ের গঠন বাধাগ্রস্ত হয়। তাদের ঘাড়ে ব্যথা হবে, সেই ব্যথা মেরুদণ্ড পর্যন্ত চলে যায়।”
ডা: তাহমিনা জানান, শিশুদের এ ধরণের সমস্যা নিয়ে অনেক বাবা-মা তার কাছে আসেন। “ভারি ব্যাগ বয়ে বয়ে ব্যথার কারণে শিশুদের মধ্যে স্কুল-ভীতি দেখা দিতে পারে।”

সূত্র- বিবিসি